শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

গ্যাস সংযোগ পুনরায় চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮.৫২ পিএম
  • ১৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সাভারের আমিন এলাকায় প্রায় ১০ মাস ধরে বন্ধ থাকা বৈধ গ্যাস সংযোগ পুনরায় চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈধ গ্রাহকরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

বিক্ষোভকারীরা জানান, আমিনবাজার এলাকায় তিতাসের সংযোগ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় ১০ মাস আগে বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে এ অঞ্চলের প্রায় ৭০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে আবেদন করার পর তিতাস কর্তৃপক্ষ সংস্কার কাজের জন্য টেন্ডার দিলেও সড়ক ও জনপথ বিভাগের অনুমতি না পাওয়ায় এখনো কাজ শুরু করা যায়নি।

বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়েই তারা সড়ক অবরোধে নামেন। এসময় বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, আগামী সাত দিনের মধ্যে গ্যাস সংযোগ পুনরায় চালু না করা হলে আরও বড় আন্দোলনে যাবেন তারা।

পরে সেনাবাহিনীর আশ্বাসে প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com