ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রকাশনা উৎসবে ‘এবং বিশ্বজিৎ’

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের আত্মকথনমূলক আত্মজীবনী গ্রন্থ ‘এবং বিশ্বজিৎ’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন সংগীত ঐক্য বাংলাদেশের অন্যতম মহাসচিব এবং গীতকবি সংঘের সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘এর আগেও অনেকে এমন কাজ করতে চাইলেও আস্থা পাইনি। জয়ের ওপর আস্থা ছিল তাই রাজি হয়েছি। নিজের জীবদ্দশায় নিজের জীবনীগ্রন্থ দেখে যেতে পারলাম সেটাই আমার জন্য আনন্দের। এ বই পড়ে তরুণ প্রজন্ম আমাদের জীবনের যে চড়াই-উতরাই তা থেকে শিক্ষা নেবে বলেই আশা করি।’

বইটি লিখেছেন ও প্রকাশ করেছেন এ সময়ের সংগীতশিল্পী জয় শাহরিয়ার। তিনি বলেন, ‘এই বইটি আমার একটি স্বপ্নের বাস্তবায়ন। আমাদের দেশে যারা কিংবদন্তি তাদের কাজ, দর্শন সংরক্ষণের উদ্যোগ অপ্রতুল। তাই এই কাজটি শুরু করলাম। বিশ্বদা’কে ধন্যবাদ আমাকে সব ধরণের সহযোগিতা করার জন্য।’

মোড়ক উন্মোচনের আগে হয় আলোচনা অনুষ্ঠান। পরে স্মৃতিচারণ পর্ব। সবশেষে ছিল কুমার বিশ্বজিতের অটোগ্রাফ সেশন। পুরো আয়োজনটি করেছে আজব কারখানা। সহযোগিতায় শ্রী কুণ্ডেশ্বরী ঔষধালয় ও ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল। বইটি প্রকাশ করেছে আজব প্রকাশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক

প্রকাশনা উৎসবে ‘এবং বিশ্বজিৎ’

আপডেট সময় ০৮:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২