ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জায়েদ খানকে বয়কট করল সিনেমার ১৮ সংগঠন

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানকে বয়কট করেছে সিনেমা সংশ্লিষ্ট ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। শনিবার (৫ মার্চ) একটি লিখিত বিবৃতির মাধ্যমে ঘোষণাটি দিয়েছে এই জোট। সেখানে মূল আহ্বায়ক হিসেবে স্বাক্ষর করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির নির্বাচন। সিনেমা সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলোর সদস্যদের সেদিন এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ নিয়ে সিনেমা অঙ্গনের সবার মনেই ক্ষোভ জন্মে। চলচ্চিত্র পরিবারের দাবি, মূলত জায়েদ খানের কারণেই সেদিন কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আর এজন্যই তাকে বয়কট করেছেন তারা।

আরও উল্লেখ করা হয়েছে, ‘এই ঘটনায় শিল্পী সমিতির সদস্য জায়েদ খানের ভূমিকা প্রমাণিত হওয়ায় সকল সংগঠনের নেতৃবৃন্দ এই সিদ্ধান্তে উপনিত হয় যে, জায়েদ খানের সঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের কোনো সদস্য কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। আজ থেকে জায়েদ খানকে আনুষ্ঠানিকভাবে বয়কট করা হলো।’

এই বয়কটের আওতায় জায়েদ খানের কোনো সিনেমাও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে না। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সিদ্ধান্তটি বলবত থাকবে বলেও জানিয়েছে চলচ্চিত্র পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জায়েদ খানকে বয়কট করল সিনেমার ১৮ সংগঠন

আপডেট সময় ১১:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২