ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কের পাশে পড়ে ছিল পুলিশ কর্মকর্তার মরদেহ

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০২:২০ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ীতে সড়কের পাশে পড়ে থাকা পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কের বিশ্বনাথপুর কাজীপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই এসআইয়ের নাম নুর ইসলাম (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, রাস্তার পাশে এসআই নুর ইসলামের মোটরসাইকেলটি পড়ে ছিল। হেলমেটটি ভাঙা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো কিছুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এসআই নুর ইসলাম গাছে ধাক্কা খেয়েছেন। এতে হেলমেট ভেঙে গিয়ে মাথায় আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, নিহত এসআই নুর ইসলামের বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। তবে কয়েক দিন ধরে তিনি ছুটিতে ছিলেন। গভীর রাতে তিনি নির্জন সড়কটি দিয়ে কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি। মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সড়কের পাশে পড়ে ছিল পুলিশ কর্মকর্তার মরদেহ

আপডেট সময় ০৩:০২:২০ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২