ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ব্যাঙ্গাত্মক ভিডিও শেয়ার করায় আইনজীবী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শাহ্ নেওয়াজ হাসান (৩৬) নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা উপজেলার কোর্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শাহ্ নেওয়াজ হাসান (৩৬) ভাঙ্গা পৌরসভার সোনাখোলা মহল্লার বাসিন্দা। তিনি ভাঙ্গা পৌর কৃষক লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থক হিসেবে পরিচিত শাহ্ নেওয়াজ হাসান।

মামলার এজাহারে বলা হয়, সম্প্রতি এবি নিউজ নামে একটি অনলাইন পোর্টালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সনকে নিয়ে একটি ব্যাঙ্গাত্মক ভিডিও প্রকাশ করা হয়। যা পরবর্তীতে আইনজীবী শাহ্ নেওয়াজ হাসান তার ফেসবুক আইডি থেকে শেয়ার করেন।

এ মামলায় ওই আইনজীবীর নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন খান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা কোর্টপাড়া এলাকা থেকে আইনজীবী শাহ্ নেওয়াজ হাসানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (০৪ মার্চ) দুপুরে তাকে ফরিদপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে ব্যাঙ্গাত্মক ভিডিও শেয়ার করায় আইনজীবী গ্রেপ্তার

আপডেট সময় ০৪:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২