ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণির মামলায় নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জগঠন ১৯ এপ্রিল

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

চিত্রনায়িকা পরীমণিকে ঢাকার বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির জন্য ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন এ দিন ধার্য করেন।

গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন চার্জশিট গ্রহণ করেন। ওই দিন আসামি শহীদুল আলম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৩ মার্চ দিন ধার্য করেন।

২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।

ওই বছরের ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমণি সাভার থানায় মামলা করেন। এরপর বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পরীমণির মামলায় নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জগঠন ১৯ এপ্রিল

আপডেট সময় ১২:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২