ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পাট দিবস : পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে

জাতীয় পাট দিবস-২০২২ উপলক্ষে পুরস্কার পাচ্ছেন পাটখাতের উন্নয়নে অবদান রাখা ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। 

বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এ তথ্য জানান। জাতীয় পাট দিবস-২০২২ উদযাপন উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, এবছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়াও পাট সংশ্লিষ্ট অংশীজনদের ৭টি শুভেচ্ছা স্মারক দেওয়া হবে।

তিনি জানান, পাটখাত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ আমদানিতে নির্ভরশীলতা হ্রাস, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

পুরস্কার পাচ্ছেন যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান

পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/বিজ্ঞানী/উদ্ভাবক হিসাবে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম জাকির হোসেন।

এছাড়া পুরস্কার পাচ্ছেন বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (মহিলা) কোহিনূর ইয়াছমিন ও বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (পুরুষ) মো. আব্দুল হাকিম।

এসএইচআর/জেডএস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

জাতীয় পাট দিবস : পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আপডেট সময় ১২:০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২