ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের মধ্যে ইউক্রেনে অস্কারজয়ী অভিনেতা শন, কারণ কী?

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৩০১ বার পড়া হয়েছে

রাশিয়ার সর্বাত্মক হামলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। দেশ ছাড়ছেন শত শত মানুষ। এরই মাঝে ইউক্রেনে হাজির হলেন হলিউডের অভিনেতা শন পেন। সম্প্রতি ইউক্রেনের এক সরকারি সংবাদ সম্মেলনে তাকে দেখা যায়।

ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে প্রবেশ করে রাশিয়া যা যা ধ্বংস করছে, সাধারণ মানুষের ওপর যে অত্যাচার করছে তা রেকর্ড করতে এই মুহূর্তে কিয়েভে রয়েছেন শন পেন। এসব ঘটনা নিয়ে তিনি একটি ডকুমেন্টারি বানাবেন। যার মাধ্যমে বিশ্ব জানতে পারবে যে ঠিক কী হয়েছিল ইউক্রেনে।

সত্যিটা বিশ্বের কাছে পৌঁছনোর জন্য প্রাণের ঝুঁকি নিয়ে ইউক্রেনে এসেছেন শন পেন। ইউক্রেন সরকারের পক্ষ থেকে অভিনেতা পরিচালককে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, ‘শন পেনের সাহস ও সততায় মুগ্ধ ইউক্রেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ।’

এর আগেও একাধিক যুদ্ধবিরোধী তথ্যচিত্র তৈরি করেছেন শন, যেগুলো বিশ্ব জুড়ে প্রশংসাও কুড়িয়েছে। গত বছরের নভেম্বর থেকে ইউক্রেন নিয়ে একটি তথ্যচিত্র বানানোর পরিকল্পনা ছিল শনের। শুরু হয়েছিল প্রস্তুতিও। তবে এরই মধ্যে শুরু হল যুদ্ধ।

dhaka post

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

যুদ্ধের মধ্যে ইউক্রেনে অস্কারজয়ী অভিনেতা শন, কারণ কী?

আপডেট সময় ০৪:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২