ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মাদারীপুরে ইজিবাইক চালক হত্যায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৪৬ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ইজিবাইক চালক সুলতান বেপারী হত্যা মামলায় দুই ভাইকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই দন্ড দেন।
দন্ডপ্রাপ্তরা হলো, জনি বেপারী (২২) ও শরিফুল বেপারী (২০)। তারা রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের বাসিন্দা।
একই সাথে দন্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই মামলায় অপ্রাপ্ত বয়ষ্ক অপর দুই আসামির বিচার কার্যক্রম শিশু আদালতে চলমান।
মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ২৯ এপ্রিল রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর থেকে গাছবাড়িয়া এলালার সুলতান বেপারীর ইজিবাইকে যাত্রীবেশে ওঠেন চারজন। পরে সদর উপজেলার ত্রিভাগদী এলাকায় নিয়ে সুলতানকে কুপিয়ে হত্যা করে পালায় তারা। ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চারজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সাথে আটক চারজনকে সদর মডেল থানায় নিয়ে আসে পুলিশ।
ঘটনার পরদিন নিহতের স্ত্রী হাফিজা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরবর্তীতে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঘটনার সাথে জড়িত থাকায় ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর চারজনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন থানার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই বিল্টু দাস। যুক্তিতর্কের প্রক্রিয়া শেষে ও ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক দুইজনের মৃত্যুদন্ড প্রদান করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছন রাষ্ট্রপক্ষের আইনজীবী। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে ইজিবাইক চালক হত্যায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০১:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১