ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনে প্রথম ডোজ নিলেন ১ কোটি ২৩ লাখ মানুষ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের বিশেষ টিকাদান ক্যাম্পেইনে দুই দিনে রেকর্ড সংখ্যক মানুষ টিকা নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ক্যাম্পেইনে দেশে ১ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫০০ জন মানুষ টিকার প্রথম ডোজের আওতায় এসেছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) অধিদপ্তরের টিকাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।

এর আগের ক্যাম্পেইনের প্রথম দিনে (২৬ ফেব্রুয়ারি) প্রথম ডোজ টিকা নেন ১ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭২৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ লাখ ১৫ হাজার ৭৩ জন। এছাড়া বুস্টার ডোজ নিয়েছেন আরও ৭৩ হাজার ৮৫৫ জন। সবমিলিয়ে বিশেষ টিকাদান কর্মসূচির প্রথম দিনেই রেকর্ড ১ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৬৫৩ ডোজ টিকা দেওয়া হয়।

বিশেষ এ টিকা কর্মসূচিতে এত সংখ্যক মানুষকে টিকা দেওয়ায় বিশ্বে টিকাদানে রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বাংলাদেশ এখন টিকাদানে বিশ্বে দশম। গত ২৬ ফেব্রুয়ারি এক কোটি টিকা দেওয়ার কর্মসূচি ছিল, স্বাস্থ্য বিভাগের সব পর্যায়ের লোকদের প্রচেষ্টায় এটি সফলভাবে করতে পেরেছি। এটি অনেক বড় অর্জন। এতে করে মোট জনগোষ্ঠীর ৭৩ শতাংশকে টিকার আওতায় আনা গেল।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি একদিনের জন্য বিশেষ এ কর্মসূচি চালু হলেও ওই দিন সারা দেশের লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকাকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নেন। মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়ায় বিশেষ ক্যাম্পেইনের কার্যক্রমের মেয়াদ আরও দুই দিন বাড়িয়ে সোমবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত করা হয়।

বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকার, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোভ্যাক ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দুই দিনে প্রথম ডোজ নিলেন ১ কোটি ২৩ লাখ মানুষ

আপডেট সময় ১০:০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২