ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফিফ-মিরাজের দৃঢ়তায় ১০০ ছাড়াল বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭১ বার পড়া হয়েছে

২৮ রান তুলতেই অর্ধেক ইনিংস হাওয়া, তখন উইকেটে আগমন আফিফ হোসেনের। এর কিছু পর ৪৪ রান তুলতে যখন ৬ উইকেট হারিয়ে খাদের কিনারে বাংলাদেশ, তখন ব্যাট করতে আসেন মেহেদি হাসান মিরাজ। দুজনের ব্যাটে ভর করেই শুরুর বিপর্যয়টা সামলেছে বাংলাদেশ। তাদের জুটি বাংলাদেশকে দেখাচ্ছে আশাও।

২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই পড়ে বিপাকে। ইনিংসের তৃতীয় ওভারে ফজলহক ফারুকির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। এর এক বল পর তামিমও ফেরেন তার শিকার হয়েই। দুটো উইকেটেই শুরুতে আবেদন নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার। তবে এরপর রিভিউ নিয়ে সফল হয় আফগানরা।

কিছুক্ষণ পর সাকিব আল হাসানও ফেরেন মুজিব উর রহমানকে কাট করতে গিয়ে বোল্ড হয়ে। এরপর মাহমুদউল্লাহ বিদায় নেন রশিদ খানের বিদায় হয়ে।

এরপরই শুরু আফিফ-মিরাজের প্রতিরোধের। আস্কিং রেটটা চারের আশেপাশে ছিল। উইকেট ধরে রাখার পাশাপাশি এখানেও ভালো মনোযোগ ছিল দুজনের। ফলে আস্কিং রেটটা এখনো আছে আগের মতোই।

দুজনের জুটি ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে ৫০ রানের চৌকাঠ। একটু পর বাংলাদেশও ছুঁয়ে ফেলেছে শতরানের মাইলফলক। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২৬তম ওভারে ৬ উইকেট খুইয়ে ১১২ রান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আফিফ-মিরাজের দৃঢ়তায় ১০০ ছাড়াল বাংলাদেশ

আপডেট সময় ০৫:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২