ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শ্রদ্ধা জানাতে এসে শহীদ মিনারে ছাত্রলীগের মারামারি

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেই মারামারিতে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) শহীদ বেদীতে আগে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ঢাবির জগন্নাথ হল ছাত্রলীগের সঙ্গে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগ সংঘাতে জড়িয়ে পরে। তাতে যোগ দেয় বিজয় ৭১ হল ছাত্রলীগের নেতাকর্মীরাও।

dhaka post

তাদের মধ্যে বাঁশ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ ঘটনায় শহীদ মিনার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকেন। এ সময় রাস্তায় পড়ে ও লাঠির আঘাতে অন্তত ১০ জন আহত হন। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে মারামারিতে লিপ্ত হন। কে কার আগে ফুল দিতে পারবে সেটা নিয়ে বাকবিতণ্ডার পর বিষয়টি মারামারির পর্যায়ে চলে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জাতির মুক্তির পথ ড. শেখ আকরাম আলী

শ্রদ্ধা জানাতে এসে শহীদ মিনারে ছাত্রলীগের মারামারি

আপডেট সময় ০৩:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২