ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তেজগাঁও থানার ওসি ও ওসি তদন্তসহ ৪ পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১ জন, মামলা ৫৩ টি শহীদ কাজী নাজিম উদ্দীন সেতু’র উদ্বোধন জরুরী নোটিশ  নোবিপ্রবি অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার্থে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন ৪ টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার,গ্রেফতার ৬ শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা সরকার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে

যুদ্ধ এড়াতে পুতিনের সঙ্গে বৈঠকের আগ্রহ বাইডেনের

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

পূর্ব ইউক্রেনে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের গোলা হামলার লাগাম টানতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলাপকালে ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্ত্রবিরতির জন্য কাজ করতে সম্মতি জানিয়েছেন রুশ এই প্রেসিডেন্ট।

ম্যাক্রোঁর সঙ্গে প্রায় ১০৫ মিনিট ধরে টেলিফোনে আলোচনা করেছেন ভ্লাদিমির পুতিন। এ সময় তারা চলমান সংকটের কূটনৈতিক সমাধানের পক্ষে এবং তা অর্জনের জন্য প্রয়োজনীয় সবকিছু করার ব্যাপারে একমত হয়েছেন বলে এলিসি প্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ইউক্রেন যুদ্ধের উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ‘যেকোনো সময়’ দেখা করতে ইচ্ছুক। একই সঙ্গে রাশিয়া প্রতিবেশি ইউক্রেনে আক্রমণের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক টকশোতে অংশ নিয়ে অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, আমরা যা দেখছি তা থেকে বোঝা যায় যে, এটি অত্যন্ত গুরুতর, আমরা একটি আগ্রাসনের দ্বারপ্রান্তে রয়েছি।

‘তবে যতক্ষণ ট্যাংকগুলো আসলেই না এগোচ্ছে এবং বিমান না উড়ছে; ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকটি সুযোগের ব্যবহার করব। প্রতি মিনিটে আমাদের দেখতে হবে যে, কূটনীতি এখনও প্রেসিডেন্ট পুতিনকে এসব এগিয়ে নেওয়া থেকে বিরত রাখতে পারে কি-না।’

সূত্র: এএফপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়

যুদ্ধ এড়াতে পুতিনের সঙ্গে বৈঠকের আগ্রহ বাইডেনের

আপডেট সময় ০১:৩৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২