ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, আটক ৭ desh.tv2 ইয়াবা কারবারিসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে সাজা পুলিশের ছত্রছায়ায় ক্যাপিটাল গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ, বিচার না পেয়ে ওসি, ইন্সিপেক্টর তদন্তের বিরুদ্ধে অভিযোগ ইউরোপে পৌঁছানোর আশায় সমুদ্রপথে যাত্রা ভুয়া সোর্স ও মাদক ব্যবসায়ী আমির প্রকাশ্যে হত্যার হুমকি চাষাবাদে অভাবনীয় সাফল্য অর্জন করছেন কৃষকরা দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তেজগাঁও থানার ওসি ও ওসি তদন্তসহ ৪ পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১ জন, মামলা ৫৩ টি

ঝুমঝুমি বাজিয়ে কীর্তনে মাতলেন মোদী

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২৯০ বার পড়া হয়েছে

সন্ত রবিদাস জয়ন্তীতে প্রার্থনায় অংশ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) তিনি দেশটির রাজধানী দিল্লির করোল বাগের শ্রী গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে প্রার্থনা ও কীর্তনে অংশ নেন।

তবে শুধু প্রার্থনায় অংশ নেওয়াই নয়, ভক্তদের সঙ্গে ঝুমঝুমি বাজিয়ে কীর্তনেও যোগ দেন মোদী। বুঝিয়ে দেন ছন্দ ছন্দে কীভাবে বাজাতে হবে তা।

গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে একটি সবুজ রঙের ঝুমঝুমি নিজে খানিকক্ষণ বাজালেন মোদী। তারপর বাকিদের বুঝিয়ে দিলেন কীভাবে ছন্দে ছন্দে তা বাজবে। এরপরই মোদীর বাজনার তালে তালে কীর্তন চলতে থাকে।

এদিন সকালে করোল বাগ যাওয়ার আগে মোদী টুইট করে জানান, ক্ষমতাসীন বিজেপি সরকার কীভাবে সন্ত রবিদাসের দেখানো পথে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তিনি বিশ্রাম ধামে যাচ্ছেন, সে কথাও টুইটে লেখেন।

প্রসঙ্গত, আগামী ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে বিধানসভা ভোট। প্রথমে ১৪ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা থাকলেও শিখ গুরু সন্ত রবিদাস জয়ন্তী উপলক্ষে তা পিছিয়ে দেওয়া হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, জিনিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, আটক ৭ desh.tv2

ঝুমঝুমি বাজিয়ে কীর্তনে মাতলেন মোদী

আপডেট সময় ০২:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২