ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের ২০ নারী মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে

বাগেরহাটে ২০ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসক (ডিসি) মো. আজিজুর রহমান জেলার নারী বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

এর আগে জেলা প্রশাসক (ডিসি) মো. আজিজুর রহমান ফুল দিয়ে নারী বীর মুক্তিযোদ্ধাদের স্বাগত জানান।

সম্মাননাপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধারা হলেন- বাগেরহাট সদর উপজেলার খুরশিদা ইয়াসমিন, নুরজাহান বেগম, লায়লা হাসান, মাসুদা রেহানা বেগম, মীরা বেগম, নিলুফা ইয়াসমিন, মোরেলগঞ্জ উপজেলার হাসিনা কবির, মমতাজ বেগম, উম্মে কুলসুম মল্লিক, শরণখোলা উপজেলার আয়েশা বেগম, ফকিরহাট উপজেলার আনোয়ারা খাতুন, আখতার বানু, মোল্লাহাট উপজেলার হাসিনা খাতুন, মেরী বেগম, প্রমিতা রায়, রমনী রায়, ভারতী অধিকারী, রামপাল উপজেলার ফরিদা বেগম, মোংলা উপজেলার তরুলতা রায় এবং রেনুকা রায়।

নারী বীর মুক্তিযোদ্ধা নুরজাহান বেগম বলেন, জীবনের মায়া ত্যাগ করে সেদিন পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করি। আজ জীবনের পড়ন্ত বেলায় এসে যে সন্মান পাচ্ছি তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ।

মহিলা বিষয়ক অধিদফতর বাগেরহাটের প্রোগ্রাম অফিসার সুমিতাই ইয়াসমিন বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমরা জেলার ২০ নারী মুক্তিযোদ্ধাকে এই সম্মাননা প্রদান করেছি। সম্মননাপ্রাপ্ত প্রত্যেক নারী বীর মুক্তিযোদ্ধাকে মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সম্মাননা স্মারক, একটি শাড়ি, একটি গায়ের চাদর ও একটি মাস্ক প্রদান করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মো. রিজাউল করিম, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মহিলা বিষয়ক অধিদফতর, বাগেরহাটের প্রোগ্রাম অফিসার সুমিতাই ইয়াসমিনসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটের ২০ নারী মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা

আপডেট সময় ০৫:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২