ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হিন্দু নারীদের বাবার সম্পদ না পাওয়া কেন অসাংবিধানিক নয় : হাইকোর্ট

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

হিন্দু নারীদের বাবার সম্পদের ভাগ না পাওয়া কেন অসাংবিধানিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দোকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খায়রুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি হিন্দু নারীদের বাবার সম্পদের ভাগ না পাওয়া আইনি বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। বনানীর বাসিন্দা মৃত অশোক দাস গুপ্তের মেয়ে ব্যবসায়ী অনন্যা দাস গুপ্ত রিটটি দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

হিন্দু নারীদের বাবার সম্পদ না পাওয়া কেন অসাংবিধানিক নয় : হাইকোর্ট

আপডেট সময় ০৫:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২