ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কঠোর সিদ্ধান্ত আসতে পারে জায়েদ খানের বিরুদ্ধে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে

নাটকীয়তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচন। সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলছে টানাটানি। এই পদে প্রথমে বিজয়ী হন জায়েদ খান। এরপর প্রতিদ্বন্দ্বী নিপুণ। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে হবেন, তা নির্ধারণ করতে বিষয়টি এবার গড়ালো হাইকোর্টে।

নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত। আজ বুধবার শুনানির দিন ধার্য করেছেন আদালত। শুনানি শেষে আসবে রায়।

জানা গেছে, বৈঠক থেকে কঠোর সিদ্ধান্ত আসতে পারে জায়েদ খানের বিরুদ্ধে। এমনকি তাকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হতে পারে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়। ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ ঘোষণা দেন। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কঠোর সিদ্ধান্ত আসতে পারে জায়েদ খানের বিরুদ্ধে

আপডেট সময় ১০:৪৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২