ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সেনাপ্রধানের সাথে দক্ষিণ সুদানের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

দক্ষিণ সুদানের পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী দেং দাউ দেং মালেকের নেতৃত্বে বাংলাদেশ সফররত ৭ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন। 

বাংলাদেশে ৬ দিনের রাষ্ট্রীয় সফররত এই প্রতিনিধি দল দলটি গতকাল সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরে দক্ষিণ সুদানের প্রতিনিধি দলকে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর ব্রিফিং করা হয়। আলোচনায় দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রের ওপর আলোকপাত করা হয়।

দক্ষিণ সুদানের প্রতিনিধি দল বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টগুলোর স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ড ও সে দেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন। সেই সাথে, বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং দেশ গঠনে সেনাবাহিনীর ভূমিকাকে প্রশংসার পাশাপাশি তা থেকে শিক্ষা নিয়ে নিজের দেশে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন। এই সাক্ষাতের মধ্য দিয়ে দক্ষিণ সুদান এবং বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হয়।

সন্ধ্যায় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে দক্ষিণ সুদানের প্রতিনিধি দলটি তাদের সম্মানে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশগ্রহণ করেন যেখানে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সেনাপ্রধানের সাথে দক্ষিণ সুদানের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ১০:২৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২