রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশ হাইকোর্টে স্থগিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৫০ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ব্যারিস্টার কায়সার কামাল জানান, শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশের ওপর আদালত ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছেন এবং সংশ্লিষ্টদের ওপর রুল জারি করেছেন।

আইনজীবীরা জানান, ১৯৮৫ সালে জয়পুরহাট শহীদ জিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়ে রাজশাহী বোর্ডের স্বীকৃতি প্রাপ্ত হয় এবং এমপিও ভুক্ত হয়। কিন্তু হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামে নামকরণের জন্য ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাজশাহী বোর্ডের কাছে পত্র পাঠায়।

পরে জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২৬ অক্টোবর জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের চূড়ান্ত অনুমোদন দেয়। এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে শহীদ জিয়া কলেজের সাবেক প্রিন্সিপাল শামসুল হক হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। ওই রিট আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার আদালত এ আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com