ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজনৈতিক দলগুলোর ওপর সরকারের নিপীড়ন বেড়েছে : মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে

কিছুদিন ধরে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর সরকারের নিপীড়ন বেড়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপরে আওয়ামী সন্ত্রাসী কার্যকলাপ অনেকটা বেড়েছে। পত্রিকার খবর লক্ষ্য করলেই এটা দেখবেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা এখন গোটা বিশ্বে স্বীকৃত উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইতোমধ্যে বাংলাদেশের র‍্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আপনারা নিশ্চয় লক্ষ্য করে দেখবেন এই ধরনের নিষেধাজ্ঞা তখনই আসে যখন একটা দেশে মানবাধিকার লঙ্ঘন হয়। জনগণকে নির্যাতন করা হয় এবং জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করে সরকার তখনই এটা (নিষেধাজ্ঞা) হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়ানমারের সেনা শাসিত সরকারের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, চরিত্র একটাই।বাংলাদেশ সরকারের যে চরিত্র, মিয়ানমার সরকারের একই চরিত্র। ওরা মিলিটারি ক্ষমতা জান্তা নিয়েছে। মিলিটারি জান্তার সাথে এদের কোনো পার্থক্য নেই। সরকার জনগণকে বন্দুকের নল দিয়ে দমিয়ে রাখছে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিচ্ছে।

‘পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য দুঃখজনক’

তিনি আরও বলেন, আমি আজ পররাষ্ট্রমন্ত্রীকে সকলের সামনে জিজ্ঞাসা করতে চাই যে, কারা কারা ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে তাদের নামগুলো প্রকাশ করুন। যারা গুম হয়েছে তাদের মধ্যে কারা কারা গেছে? তাহলে আমরা মনে করব যে, আপনারা জানেন  ভূমধ্যসাগরে আপনারা কাদের সমাধি করেছেন, আপনারা সেগুলো জানতেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর ওপর সরকারের নিপীড়ন বেড়েছে : মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:৩৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২