ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, আরও এক জেলের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে

সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় ট্রলারডুবির ঘটনায় আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (০৬ ফেব্রুয়ারি) রাতে বঙ্গোপসাগরের নীলা বয়া এলাকায় জেলেদের জালে মরদেহটি উঠে আসে।

সোমবার ভোরে মরদেহ নিয়ে বাগেরহাট কেবি বাজারের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানিয়েছন নিহতের ভাইয়ের ছেলে ইব্রাহিম আমানি। এই নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় তিন জেলের মরদেহ উদ্ধার করা হলো।

ইয়াকুবের ভাইয়ের ছেলে ফিশিং ট্রলার মালিক ইব্রাহিম আমানি বলেন, রোববার রাতে দুবলার চরের ২৫ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের নীলা বয়া এলাকায় মাছ ধরছিল জেলেরা। এ সময় জেলেদের জালে ইয়াকুব আলীর মরদেহ উঠে আসে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাতে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ ধরার ১৮টি ট্রলার ডুবে যায়। এ সময় বেশ কিছু জেলে নিখোঁজ হয়। শনিবার সন্ধ্যায় দুবলার চরের দক্ষিণে জাহাজভাঙ্গা চর এলাকায় দুটি ট্রলারের মধ্য থেকে শেখ ও ইসমাইল শেখের মরদেহ উদ্ধার করা হয়। এখনো আরও পাঁচ জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, আরও এক জেলের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২