ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভুয়া ওয়ারেন্টে কারাবাস : ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

ভুয়া গ্রেফতারি পরোয়ানা জারি করে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার মো. আওলাদ হোসেনকে ৬৮ দিন কারাগারে রাখার ঘটনায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৩১ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এমাদুল হক বসির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগে ২০১৯ সালের ৯ ডিসেম্বর ভুয়া ওয়ারেন্ট কোথা থেকে ইস্যু করা হয় এবং কারা ইস্যু করে তা খুঁজে করতে সিআইডিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে জারি করা ওয়ারেন্ট ভুয়া কি না তা যাচাই সাপেক্ষে তাকে জামিনে মুক্তি দিতে শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন আদালত।

আওলাদ হোসেনের স্ত্রীর দায়ের করা এক রিট আবেদনের শুনানি  নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আইনজীবী এমাদুল বসির জানান, আওলাদ হোসেন একের পর এক পরোয়ানা মাথায় নিয়ে প্রথমে কক্সবাজার পরে রাজশাহী তারপর বাগেরহাট, শেরপুরের কারাগারে ৬৮ দিন ছিলেন। পরে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ভুয়া ওয়ারেন্টে কারাবাস : ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল

আপডেট সময় ০৪:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২