ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। এদের মধ্যে দুজন রাজশাহী এবং দুজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।  

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। এদের দুজন হাসপাতালের ২৯/৩০ নং ওয়ার্ডে এবং দুজন আইসিইউতে ভর্তি ছিলেন।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬০ জন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।

হাসপাতালে বর্তমানে রাজশাহীর ৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, নাটোরের ৮ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ৩ জন, মেহেরপুরের ২ জন এবং বগুড়ার একজন ভর্তি রয়েছেন। রোববার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৫১ জনের নমুনা পরীক্ষায় ১৪৫ জনের করোনা ধরা পড়েছে। এই ল্যাবে রাজশাহী জেলার ২৭৫ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১১০ জনের। করোনা শনাক্তের হার ৪০ দশমিক ৮২ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আগামী সপ্তাহে স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

আপডেট সময় ১০:১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২