ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ আটক ১৫৬

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • ৫২১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ আটক ১৫৬

সিএনএম ডেস্কঃ

মালয়েশিয়ার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ১৫৬ জন অবৈধ অভিবাসী কর্মীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গ্রেফতারদের মধ্যে ৬২ জন বাংলাদেশি কর্মীও রয়েছেন।

রোববার ( ৬ জুন) রাতে দেশটির সাইবার জায়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে।

অভিযানে রয়েল মালয়েশিয়া পুলিশ (পিডিআরএম), জাতীয় নিবন্ধকরণ বিভাগ (জেপিএন), শ্রমবিভাগ (জেটিকে) ও জনপ্রতিরক্ষা বাহিনী (এপিএম) অংশ নেয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদ বলেন, নির্মাণাধীন স্থাপনার পাশে বেড়া দিয়ে সুরক্ষিত থাকার কারণে জায়গাটি বেশ গোপন ছিল। অভিযানে প্রায় ২০২ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের বৈধ ওয়ার্ক পারমিট থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। ১৫৬ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোর স্ক্রিনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যেখান থেকে অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেফতার করা হয়েছে, সেখানে বিদেশি শ্রমিকদের দিয়ে চালিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) ছিল না। বিদ্যুৎ ও পানি সরবরাহের অবৈধ সংযোগ ছিল।

গ্রেফতারদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪২ জন, বাংলাদেশের ৬২, নেপালের ২০, মিয়ানমারের ২৯, পাকিস্তান ও ভারতের একজন করে নাগরিক রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ আটক ১৫৬

আপডেট সময় ১১:৪৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১