ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মায়ের বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • ৫৫০ বার পড়া হয়েছে

মায়ের বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

সিএনএম প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় নাজমুস সাকিব নাবিল (২০) নামের এক মাদরাসাছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে তার মা নাসরীন আক্তারের (৪৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

সোমবার (৩১ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাবিল মারা যান।

গতকাল রোববার (৩০ মে) রাত ৯টায় আহত অবস্থায় তাকে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহত নাজমুস সাকিব নাবিল দারুননাজাত কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, রোববার রাতে নাবিলের বাবা বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পান। পরে ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে ঘরে প্রবেশ করে নাবিলকে আহত অবস্থায় দেখেন।

নিহতের বাবা সগীর আহমেদ বলেন, ‘আমার স্ত্রীর মানসিক সমস্যা ছিল। প্রায়ই সে রাগারাগি করে বাসার জিনিসপত্র ভাঙচুর করতো। এ ঘটনা কীভাবে ঘটেছে তা আমি নিশ্চিত নই। আমার স্ত্রী এ কাজ করে থাকতে পারে’।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মায়ের বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৮:০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১