ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকার কেরানীগঞ্জে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঢাকা জেলা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. তরিকুল ইসলাম কেরানীগঞ্জের কদমতলী ডিবি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার দুজন হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চর কাওনা এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. ফাহাদুল ইসলাম একলাস (৩১) ও বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভাটখালি গ্রামের মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে মো. মনির হোসেন হাওলাদার (৪২)।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. তরিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের  হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং অস্ত্র-গুলি জব্দ করা হয়। অস্ত্রের মালিক কালা জারিফ পলাতক আছে।

পুলিশ জানিয়েছে, ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের একটি টহলদল হাসনাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক আসামি মো. জারিফ মিয়া ওরফে কালা জারিফের (৪৩) হাসনাবাদ সুপার মার্কেটে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম ও দুটি ৭.৬৫ ক্যালিবার পিস্তল এবং তিনটি ম্যাগাজিন জব্দ করা হয়। এ সময় ৯ এমএম পিস্তলের একটি রাউন্ড গুলি ও ক্যালিবার পিস্তলের ১১ রাউন্ড গুলি জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেছেন, এলাকায় আধিপত্য বিস্তার ও অবৈধ অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত তারা। ঢাকা জেলাকে অবৈধ অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক থেকে মুক্ত করতে পুলিশ কাজ করছে। পলাতক কালা জারিফের নামে ৮টি মামলা আছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ১০:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬