ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাদক বিক্রেতাকে’ ধরতে গিয়ে গণপিটুনির শিকার দুই পুলিশ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় জনতার পিটুনিতে রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ ও এক কনস্টেবল আহত হয়েছেন।
স্থানীয়দের দাবি, নিরপরাধ দুই ব্যক্তিতে হয়রানি করার কারণে উত্তেজিত জনতা তাদের মারধর করেছে। তবে পুলিশ বলছে, দুই মাদক বিক্রেতাকে আটক করায় পুলিশ হামলার শিকার হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (১৫ মার্চ) বিকেলে হাফিজ ও রমজান নামে দুই হোসিয়ারী শ্রমিককে সিএনজিতে করে নিয়ে যাচ্ছিলেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফ। শহরের গলাচিপা রেললাইন এলাকা দিয়ে যাওয়ার সময় সিএনজিতে থাকা হাফিজ ও রমজান হঠাৎ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও চিৎকার শুরু করে। বিষয়টি দেখে স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা নিজেদের নিরপরাধ দাবি করে এলাকাবাসীর কাছে সাহায্য চায়।
পরে স্থানীয়রা ওই দুইজনকে সিএনজি থেকে নামিয়ে রেল লাইনের পাশে থান কাপড়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যান। সেখানে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে দুই পুলিশকে অবরুদ্ধ করে রাখা হয়। পুলিশ সেখান থেকে বেরিয়ে যাবার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা ‘ভুয়া পুলিশ’ বলে তাদের মারধর শুরু করে। এতে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মিজানুর রহমান ও তার সঙ্গে থাকা কনস্টেবল আরিফ গুরুতর আহন হন। পরে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসেন তারা।
ঘটনার শিকার হাফিজুর রহমান ও রমজানের অভিযোগ, পুলিশ বিনা কারণে তাদের হাতে হাতকড়া পরিয়ে আটক করে সিএনজিতে তোলে। এসময় তাদের সঙ্গে থাকা কিছু নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের সিএনজি থেকে নামিয়ে আনে এবং পুলিশদের মারধর করে।
তবে অভিযোগ মিথ্যা দাবি করে এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদকের অভিযানে গিয়ে রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফ দুই মাদক বিক্রেতাকে আটক করেন। পরে সহযোগিরা তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এতে রেলওয়ে পুলিশের ওই দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

‘মাদক বিক্রেতাকে’ ধরতে গিয়ে গণপিটুনির শিকার দুই পুলিশ

আপডেট সময় ১০:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬