ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ আটক ৭

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ৫২৪ বার পড়া হয়েছে

মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ আটক ৭

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। সেই সাথে পারাপারে সহযোগিতা করার জন্য এক দালালকে আটক করা হয়।

সোমবার (১৭ মে) ভোররাতে উপজেলার বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- খুলনার দাকোপ উপজেলার গুনারী গ্রামের মৃত হোসেন গাজীর ছেলে মুসলিম গাজী (৩৭), বান্দরবান সদর উপজেলার দোয়াছড়ি গ্রামের জাফর মিয়ার ছেলে রফিক হোসেন (৩১), তার স্ত্রী নুর ফাতেমা আক্তার (২৭), মেয়ে জামেলা খাতুন (৯), ছেলে ইউসুফ (৬) ও দাউদ (২)।
পারাপারে সহযোগিতা করার অপরাধে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ছাদের মন্ডলের ছেলে শফিকুল মন্ডলকে (৩৭) আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে একজন বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে বাঘাডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। এসময় মুসলিম গাজী ও সহযোগিতা করার অপরাধে শফিকুল মন্ডলকে আটক করা হয়। এছাড়াও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় রফিক হোসেনসহ ৫ জনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ আটক ৭

আপডেট সময় ১২:০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১