ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
  • ৪৪২ বার পড়া হয়েছে

পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে হাবিবুর রহমান (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ মে) সকালে কালকিনি উপজেলার এনায়েনতনগরের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাবিব কালকিনি উপজেলার আলিপুর গ্রামের আনোয়ার সরদারের ছেলে। সে ঢাকায় একটি কাপড়ের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুদিন আগে ঈদের ছুটিতে কালকিনির আলিপুরে নিজবাড়িতে আসে হাবিব। শুক্রবার বিকেলে পাশের গ্রামে এনায়েতনগরে নানার বাড়ির উদ্দেশে বের হয় সে। পরে রাতে একাধিববার তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলে বন্ধ পায় পরিবারের লোকজন।

শনিবার সকালে এনায়েনতনগরের একটি পাটক্ষেতের হাবিবের রক্তাক্তর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে হাবিবের মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে হাবিবকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবী করেছেন তারা।

মাদারীপুরের কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:২৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১