রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে’, খামেনিকে ট্রাম্পের কড়া বার্তা আফ্রিকার চ্যাম্পিয়ন হতে রাতে মুখোমুখি মরক্কো-সেনেগাল নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল দ্বৈত নাগরিকরা ভোটের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-৩ আসনের বিএনপি প্রাথীকে কারণ দর্শানোর নোটিশ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল অনির্দিষ্টকালের কর্মবিরতি ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে এই দলকে দমিয়ে রাখা সম্ভব হবে না প্রায় ২৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্সসহ আটক২ কার্ডের মাধ্যমে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হবে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের প্রায় ১৫টি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ৫.০০ এএম
  • ৪০৮ বার পড়া হয়েছে
চাঁদপুরের প্রায় ১৫টি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ

সিএনএম প্রতিনিধিঃ

চাঁদপুরের ১৫ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। জেলার হাজীগঞ্জের সাদ্রা মাদরাসা মাঠে বৃহস্পতিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা আরীফ চৌধুরী। এ সময় আরীফ চৌধুরীর অনুসারী মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। পরে ক্রমান্বয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তিসহ পাঁচ উপজেলার প্রায় ১৫টি গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাওলানা আরীফ চৌধুরী বলেন, মঙ্গলবার (১১ মে) সোমালিয়া, নাইজার ও পাকিস্থানে চাঁদ দেখে গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এ খবর নির্ভরযোগ্য ছিল না। তাই বুধবার (১২ মে) আমরা ঈদুল ফিতর উদযাপন করিনি।

তিনি বলেন, যারা দুই দিন আগে ঈদ করেছে তারা ভুল তথ্যের মধ্যে দিয়ে ঈদ পালন করেছে। আর সেই সংখ্যা খুবই কম। বুধবার (১২ মে) হাজীগঞ্জ উপজেলার শমেষপুর ও সাদ্রা এলাকার দুটি গ্রামে ঈদের নামাজ আদায় করা হয়।

মাওলানা আরীফ চৌধুরী জানান, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, শমেষপুর, প্রতাপপুর, বলাখাল, অলিপুর এবং ফরিদগঞ্জ উপজেলার সুরাঙ্গচাইল, বাসারা, উভারামপুর, উটতলী, বাছপাড়া, কাইতাড়া, নুরপুর, সাচন মেঘ, ভূলাচোঁ, বদরপুর, আইটপাড়া গ্রামে বৃহস্পতিবার ঈদের নামাজ আদায় করা হয়েছে।
এর আগে সোমালিয়া, নাইজার ও পাকিস্থানে চাঁদ দেখে গেছে- এমন খবরের ভিত্তিতে গতকাল বুধবার (১২ মে) চাঁদপুরের কয়েকটি গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।

১৯২৮ সাল থেকে মুফতি আল্লামা ইসহাক (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত চাঁদপুর জেলার সাদ্রা ঐতিহাসিক দরবার শরিফের ধর্মপ্রাণ মুসলমানরা সর্বপ্রথম চাঁদ দর্শনের নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে প্রতিবছরই ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ ধর্মীয় সকল উৎসব পালন করেন। তবে এবার তাদের মাঝে দ্বন্দ্বের কারণে বুধবার ও বৃহস্পতিবার দুইদিন আগাম ঈদ উদযাপিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com