ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করিডর নিয়ে জামায়াত-এনসিপি কেউ কথা বলছে না: মির্জা আব্বাস

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সেন্টমার্টিন, সাজেক নিয়ে এনসিপি কেন কথা বলছে না—দলটির কাছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিশ্বের ডিকশনারিতে মানবিক করিডর বলে কিছু নেই।

সোমবার (১২ মে) প্রেস ক্লাবে বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টুর ১০ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এসব বলেন তিনি। এসময় মির্জা আব্বাস মানবিক করিডরের বিষয়ে আরও বলেন, প্রয়োজনে একেকটা নাম দিয়ে এসব বানানো হচ্ছে। জনগণের মতামত ছাড়া কোন করিডর দেয়ার সুযোগ নেই

মির্জা আব্বাস আরও বলেন, দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে। বিভিন্ন মিশন চালু হচ্ছে। সকল অপকর্ম ইচ্ছাকৃতভাবে করছে সরকার, সরকার কারও উদ্দেশ্য বাস্তবায়ন করছে, এটি দেশপ্রেমিক সরকার নয়।

বিএনপির এই নেতা বলেন, আমরা খুব একটা ভালো অবস্থানে নেই। বিএনপি ছাড়া করিডর নিয়ে কেউ কথা বলছে না। জামায়াত, চরমোনাই কেউ কথা বলছে না। বিএনপিকে শেষ করতে পারলেই আওয়ামী লীগের মত দেশ লুটেপুটে খাওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

করিডর নিয়ে জামায়াত-এনসিপি কেউ কথা বলছে না: মির্জা আব্বাস

আপডেট সময় ০৬:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫