ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া পাচারকালে ১৮ জন রোহিঙ্গা উদ্ধার ও দুই নারী দালাল আটক

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
  • ৪৯০ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৮ জন রোহিঙ্গা উদ্ধার ও দুই নারী দালালকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মে) ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। উদ্ধার হওয়া ১৮ জন রোহিঙ্গার মধ্যে ৩ জন শিশু ১০ জন নারী ও ৫ জন পুরুষ। এসব রোহিঙ্গা উখিয়ার কুতুপালং সহ বিভিন্ন শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

আটককৃত দালালরা হলো: টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া জালিয়াঘাটা এলাকার মোহাম্মদ রফিকের স্ত্রী রশিদা বেগম (৩০) এবং একই এলাকার মোহাম্মদ মুসার স্ত্রী রাজিয়া বেগম (২০)।

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে সমুদ্র সৈকত সংলগ্ন একটি বাড়িতে জড়ো করা অবস্থায় ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও দুই দালালকে আটক করতে সক্ষম হয়।
ওসি আরো বলেন, সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধারের বিষয়টি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা মত উদ্ধার হওয়া রোহিঙ্গাদের হস্তান্তরে ব্যবস্থা নেয়া হবে। আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মালয়েশিয়া পাচারকালে ১৮ জন রোহিঙ্গা উদ্ধার ও দুই নারী দালাল আটক

আপডেট সময় ১০:১৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১