ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে ছাড়িয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

বাংলাদেশের বাণিজ্যিক অংশীদারদের তালিকায় বড় পরিবর্তন এসেছে। ভারতকে পেছনে ফেলে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদারের জায়গা দখল করেছে যুক্তরাষ্ট্র।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। বিপরীতে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য হয়েছে ১০ দশমিক ৭২ বিলিয়ন ডলার।

এ তালিকায় শীর্ষ অবস্থান অবশ্য ধরে রেখেছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ার অন্যতম কারণ হিসেবে দেশটি থেকে বাংলাদেশের পণ্য আমদানি বৃদ্ধিকে দেখা হচ্ছে।

এনবিআরের হিসাবে, এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি প্রায় ৪৩ শতাংশ বেড়েছে। এর ফলে আমদানির পরিমাণ ৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের শুল্কনীতির প্রভাব মোকাবিলায় দেশটি থেকে কৃষিপণ্য ও জ্বালানি আমদানি বাড়ানোর কৌশল নেয় বাংলাদেশ।
এর প্রভাবে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গম, সয়াবিন বীজ, তুলা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি বিমান কেনার সিদ্ধান্তও দুই দেশের বাণিজ্যিক হিসাব বাড়াতে ভূমিকা রেখেছে।

ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যে সাম্প্রতিক সময়ে কিছুটা নেতিবাচক প্রবণতা দেখা গেছে। দুই দেশের মধ্যে বিভিন্ন বাণিজ্যিক বিধিনিষেধ ও পাল্টাপাল্টি পদক্ষেপের প্রভাব পড়েছে বাণিজ্যে।

বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এর পরিপ্রেক্ষিতে ভারতও কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান বিশেষ সুবিধা প্রত্যাহার করে নেয়।

ফলে দুই প্রতিবেশী দেশের বাণিজ্যিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হলেও একই সময়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ আরও বিস্তৃত হয়েছে। সর্বশেষ বাণিজ্য পরিসংখ্যানেই এর প্রতিফলন দেখা যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ভারতকে ছাড়িয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:৩৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬