ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন বি এম মোজ্জামেল হক

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি. এম. মোজাম্মেল হকের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি কে. এম. ইমরুল কায়েশের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী মো. লিটন মিয়া। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল জসিম উদ্দিন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে রুবেল হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর মোজাম্মেল হককে কারাগারে পাঠানো হয়। এর আগে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। জুলাই আন্দোলন চলাকালে সহিংসতার অভিযোগে ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের দিন রুবেলসহ কয়েকশত শিক্ষার্থী ও সাধারণ মানুষ আদাবরের রিং রোড এলাকায় একটি প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের হামলায় রুবেল গুলিবিদ্ধ হন। পরে আহতকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

জামিন পেলেন বি এম মোজ্জামেল হক

আপডেট সময় ০৩:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬