ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, আটক ৭ desh.tv2 ইয়াবা কারবারিসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে সাজা পুলিশের ছত্রছায়ায় ক্যাপিটাল গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ, বিচার না পেয়ে ওসি, ইন্সিপেক্টর তদন্তের বিরুদ্ধে অভিযোগ ইউরোপে পৌঁছানোর আশায় সমুদ্রপথে যাত্রা ভুয়া সোর্স ও মাদক ব্যবসায়ী আমির প্রকাশ্যে হত্যার হুমকি চাষাবাদে অভাবনীয় সাফল্য অর্জন করছেন কৃষকরা দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তেজগাঁও থানার ওসি ও ওসি তদন্তসহ ৪ পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১ জন, মামলা ৫৩ টি

শ্বশুর বাড়ির প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • ৪০৬ বার পড়া হয়েছে

শ্বশুর বাড়ির প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ

সিএনএম প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া গ্রামের ধর্ষণের শিকার কিশোরী বর্তমানে পাঁচমাসের অন্তঃসত্ত্বা। শ্বশুর বাড়ির প্রতিবেশী কিশোরীকে (১৩) টানা ধর্ষণের অভিযোগ উঠেছে এক লম্পট জামাইয়ের বিরুদ্ধে ।
সোমবার (৩ মে) দুপুরে সরিষাবাড়ী থানায় মামলা করেছেন ভিকটিমের বাবা। অভিযুক্ত ফারুক হোসেনকে (২৪) আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, চরপাড়া গ্রামের দরিদ্র এক অটোরিকশা চালকের প্রতিবেশী লুৎফর রহমানের মেয়ের জামাই একই উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে ফারুক হোসেন। তিনি নিয়মিত শ্বশুর বাড়ি এসে অটোরিকশা চালকের মেয়েকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করতেন। সম্প্রতি মেয়েটির পেট অস্বাভাবিক বড় হওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিবারের লোকজন মেয়েকে বিষয়টি জিজ্ঞেস করলে সে জানায়, ফারুক তাকে নিয়মিত ধর্ষণ করেছে, এতে সে পাঁচমাসের অন্তঃসত্ত্বা। পরে ধর্ষিতার বাবা সোমবার থানায় ধর্ষণ মামলা করেন।
সরিষাবাড়ী সেকেন্ড অফিসার এসআই নুরুল ইসলাম জানান, কিশোরী ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এলাকাবাসী অভিযুক্ত ধর্ষককে ধরে পুলিশে সোপর্দ করে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, আটক ৭ desh.tv2

শ্বশুর বাড়ির প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ

আপডেট সময় ১২:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১