ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপিতে গত ২৪ ঘণ্টায় আটক ৫৫৯ জন

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৮৭ জন, মতিঝিল বিভাগ ৬৫ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ১১৮ জন, গুলশান বিভাগ ১০৫ জন, উত্তরা বিভাগ ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে।
শনিবার (১৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
অভিযানকালে ৩টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি, ১টি খেলনা পিস্তল, ২টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি শার্প ব্লেড, ১৭টি মোবাইল ফোন, ৫১০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭১০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশি মদ, ১ লিটার বিদেশি মদ এবং নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ডিএমপিতে গত ২৪ ঘণ্টায় আটক ৫৫৯ জন

আপডেট সময় ১২:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬