ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এলেক্স ইমন হত্যা: কিশোরগ্যাং নেতা বিপুলসহ গ্রেপ্তার ৫

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত কিশোরগ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম রিপোল ওরফে বিপুলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড তাজা গুলি ও সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—মো. জহিরুল ইসলাম রিপোল ওরফে বিপুল, হৃদয় (২৩), সুজন (২২), সোহেল ওরফে চায়না সোহেল (২৬) ও রাব্বি ওরফে পিঞ্জিরা রাব্বী (২২)।

শুক্রবার বিকেলে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-২ অধিনায়ক।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে মোহাম্মদপুরের কাটাসুর ও কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কিশোরগ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলায় বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১২ এপ্রিল বিকালে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী সড়কের বেড়িবাঁধ এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের হামলার শিকার হয় কিশোরগ্যাং লিডার এলেক্স ইমন। পরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

এলেক্স ইমন হত্যা: কিশোরগ্যাং নেতা বিপুলসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় ০৬:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬