ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানব পাচার মামলার আসামি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ
মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
মাদারীপুর জেলার শিবচর থানার উত্তরাইল এলাকার বাসিন্দা মো: তামিমকে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে আসামি তোতা মাল (৬২)’সহ একটি দালাল চক্র গত ২৮/১১/২০২৪ তারিখে তার পরিবারের কাছ থেকে ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা গ্রহণ করে। তাদের প্রতিশ্রুতি ছিল, ওই তারিখেই তামিমকে বৈধভাবে ইতালিতে পাঠানো হবে।কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ইতালিতে পাঠানোর পরিবর্তে দালাল চক্রটি তাকে প্রথমে শ্রীলঙ্কায় পাঠায়। সেখানে কিছুদিন আটকে রাখার পর অবৈধভাবে ভারতে পাচার করা হয়। পরবর্তীতে ভারত থেকে তাকে কেনিয়ায় নিয়ে গিয়ে একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর তামিমকে মুক্ত করার শর্তে তার পরিবারের কাছে আরও ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে ভিকটিমের পরিবার বাধ্য হয়ে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা পরিশোধ করে।
ভিকটিম তামিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে মাদারীপুর জেলার শিবচর থানার মামলা নং- ১৯, তারিখ- ১৫/০৩/২০২৬ খ্রি., ধারা- ৫/৬/৭/৮/১০ মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ রুজু করা হয়।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মীরহাজির বাগ এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামি তোতা মাল (৬২), পিতা- আলাউদ্দিন মাল, সাং- বাজেহারচর, থানা- শিবচর, জেলা- মাদারীপুর’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মানব পাচার মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় ১২:৪৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬