ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবের মনির মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গ্র

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ
কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় আলোচিত মনির মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো: মতিবুর রহমান @ মতিউর রহমান (৫৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন জগমোহনপুর এলাকায় আসামি মতিউর রহমানের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিষয়ে ভিকটিম মনির মিয়াদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলমান ছিল। গত ২২/০৫/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় উক্ত জমি-জমা সংক্রান্ত বিরোধ পারিবারিকভাবে আপোষ-মীমাংসার উদ্দেশ্যে উভয় পক্ষ একত্রিত হয়। এ সময় বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আসামি মতিউর রহমান একটি লাঠি দিয়ে ভিকটিম মনির মিয়ার পিতাকে আঘাত করার চেষ্টা করলে, ভিকটিম মনির মিয়া তাঁর পিতাকে রক্ষা করতে এগিয়ে আসেন। তখন আসামি মতিউর রহমানসহ অন্যান্য আসামিরা ভিকটিম মনির মিয়াকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করে| পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ভিকটিম মনির মিয়াকে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় একটি এজাহার দায়ের করলে ভৈরব থানার মামলা নং- ৩৯, তারিখ- ২৩/০৫/২০২৬ খ্রি:, ধারা- ১৮৬০ সালের পেনাল কোড -এর ৩০২ রুজু হয়|।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে|
র‌্যাব-১০, সদর কোম্পানি একটি চৌকস আভিযানিক দল উক্ত গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার বংশাল থানাধীন কাপ্তান বাজার এলাকায় গতকাল ০৮/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকায় হত্যার ঘটনার সাথে জড়িত প্রধান আসামি মো: মতিবুর রহমান @ মতিউর রহমান (৫৫), পিতা- মৃত সফির উদ্দন, সাং- জগমোহনপুর, থানা- ˆভরব, জেলা- কিশোরগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়|
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ভৈরবের মনির মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গ্র

আপডেট সময় ০২:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬