রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
হাসপাতালের করিডোরে — নুরুন্নবী সোহেল এনসিটি ইজারা প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর কর্মসূচি পেট থেকে পাঁচ প্যাকেটে থাকা ৫০০ ইয়াবা উদ্ধার কোস্ট গার্ড ও বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার শ্যুটার বাপ্পিসহ পাঁচজন গ্রেফতার; তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার জমি অধিগ্রহণের অর্থ ফুফুদের সাথে জালিয়াতি করে তুলে নেন প্রতারক চক্র কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার প্রকল্প বাস্তবায়নে গাফিলতিতে সুফল থেকে বঞ্চিত তিতাসবাসী

রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, আটক ১

  • আপডেট সময় বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮.০৫ পিএম
  • ১১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ফারুক নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ( ৮ জুলাই) সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।গ্রেপ্তার ফারুক উপজেলার মাছিমপুর এলাকার সামসুদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঠেরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক থেকে সিএনজি অটোরিকশায় কয়েকটি বস্তা নামানোর সময় তল্লাশি চালিয়ে ১ হাজার ১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ফারুককে আটক করা হয়।

পুলিশ মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।পরে বিকেলে গ্রেপ্তার ফারুককে আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com