ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার মেনন

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে ‘অনিয়ম-দুর্নীতির’ অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ জুলাই) ঢাকার মহানগর আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান গত ১ জুলাই রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির শিক্ষক নিয়োগের ক্ষমতা না থাকলেও অবৈধভাবে একটি নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে শিক্ষা অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি কিংবা বিষয়ভিত্তিক কোনো বিশেষজ্ঞ শিক্ষককে রাখা হয়নি।

অভিযোগে আরও বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ চাওয়া হলেও সনদবিহীন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এমনকি লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া একজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।

এছাড়া নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়। অনুসন্ধানে দুদক জানতে পারে, এসব অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এ ঘটনায় গত বছরের ২২ ডিসেম্বর রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের ২২ আগস্ট ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকে আওয়ামী লীগ সরকারের সময় প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করা এ রাজনীতিক কারাগারে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার মেনন

আপডেট সময় ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬