ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসামির ভয়ে আতঙ্কে বিএনপি নেতা ও পরিবার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় চাঁদাবাজি, মিথ্যা মামলা, হামলা-হুমকি ও রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা আসলাম ও তার পরিবার।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলন।

বিএনপি নেতা আসলামের বড় ছেলে ইব্রাহিম খলিল বলেন, যুবদল নেতা শান্ত হত্যা মামলার ২ নম্বর আসামি শাহাদাত প্রধান বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলাসহ ১০-১২টি মামলার চিহ্নিত আসামি। তিনি বর্তমানে চর কিশোরগঞ্জে সন্ত্রাসী রাজত্ব কায়েম করছেন। ৫ আগস্টের পর ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তার পরিবারের ওপর হামলা এবং পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

শম্ভুপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আসলামের ছেলে, ব্যবসায়ী ইব্রাহিম খলিল বলেন, গত দুই দিন ধরে স্থানীয় সন্ত্রাসী ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ নেতা শাহ সুলতান গাজীর অনুসারী ৩০ থেকে ৪০ জন ব্যক্তি তার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, শাহাদাত প্রধানের বাবা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোতালেব প্রধানের নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা তুলে সন্ত্রাসী সাম্রাজ্য কায়েম করে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপকর্ম চালিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মসজিদের জায়গা দখলসহ একাধিক মামলা রয়েছে।

অভিযোগের পক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত ও নথিপত্র সংবাদ সম্মেলনে উপস্থাপন করে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশ প্রশাসনের প্রতি ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বলেন, শাহাদাত প্রধান থানায় এসে অভিযোগ ও মামলা দায়ের করেছে। তবে সে যে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি, তা তার জানা নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আসামির ভয়ে আতঙ্কে বিএনপি নেতা ও পরিবার

আপডেট সময় ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬