ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে আবারও ঝটিকা মিছিল

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

শরীয়তপুরে আবারও ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বুধবার (১৭ জুন) সকালে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শরীয়তপুর সরকারি কলেজ এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলের একটি ‍ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ নেতাকর্মী মুখে মাস্ক পরা ছিলেন। পরে ভিডিওটি ‘বাংলাদেশ স্টুডেন্ট লীগ’-এর ভেরিফায়েড ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

মিছিল থেকে নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। এতে শতাধিক নেতা-কর্মী অংশ নেন বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস ধরে শরীয়তপুরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা কর্মসূচি পালন করে আসছেন। গত ১৫ দিনে জেলা শহরের অন্তত চারটি স্থানে এমন মিছিল হয়েছে।

মিছিল শেষে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যান বলে জানা গেছে। এ বিষয়ে বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে আত্মগোপনে থাকা ছাত্রলীগের এক নেতা বলেন, দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।

সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ওসি শাহ আলম। তিনি বলেন, শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে নিষেধাজ্ঞা অমান্য করে মিছিলকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে আবারও ঝটিকা মিছিল

আপডেট সময় ০৮:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬