সিএনএমঃ
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় মুখে লাল কাপড় বেঁধে যুবলীগ কর্মীর মিছিলের করেছে। হঠাৎ করেই কয়েকজন ব্যক্তি মুখে লাল কাপড় বাঁধা চাষাঢ়ার চত্ত্বরের প্রধান সড়কে মিছিল বের করে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা, শেখ হাসিনা” স্লোগান দিতে থাকে। মিছিলটি সংক্ষিপ্ত সময়ের জন্য চললেও এতে পথচারীদের মধ্যে কৌতূহল ও কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, মিছিলকারীদের অধিকাংশই অপরিচিত হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তারা দ্রুত মিছিল শেষ করে এলাকা ত্যাগ করে।
Reporter Name 
























