ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর ‌‌‘মাদকের স্পট’ হাজীর মাজার বস্তি অভিযান, আটক ৭৪

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

টঙ্গীর সবচেয়ে বড় মাদকের হাট হাজীর মাজার বস্তি থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাদকের সঙ্গে জড়িত সন্দেহে ৭৪ জনকে আটক করেছে জিএমপি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত পর্যন্ত চলা ৬ ঘন্টার অভিযানে এদের আটক করা হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বড় মাদকের স্পট হাজীর মাজার বস্তিতে গত রাত ১১ টা থেকে অভিযান শুরু করে ৬ ঘন্টা চলে। অভিযানে মাদক সেবন, মাদক বিক্রি, চুরি ছিনতাই সহ বিভিন্ন অভিযোগে ৭৪ জনকে আটক করা হয়েছে। এসময় বেশ কিছু মাদক, মাদক বিক্রির টাকা ও চুরি ছিনতাই কাজে ব্যবহৃত উপকরন উদ্ধার হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সবচেয়ে বড় এই মাদক স্পটে অভিযান পরিচালনা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেন।

অভিযান শেষে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিং করেন অতিরিক্ত জিএমপি কমিশনার।

আজ সকাল ১০ টা ১৭ মিনিটে এই অভিযানের নেতৃত্ব দেয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেন বলেন, আগেও এই মাদক বস্তিতে অভিযান করেছি। গতরাতেও অভিযান করে ৭৪ জনকে আটক করেছি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে আদালতে পাঠানো হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বলে অঙ্গীকার ব্যক্ত করেন এই পুলিশ কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

টঙ্গীর ‌‌‘মাদকের স্পট’ হাজীর মাজার বস্তি অভিযান, আটক ৭৪

আপডেট সময় ০৫:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬