ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় অক্ষয় পুণ্য লাভের আশায় হাজারো পুণ্যার্থী

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি জৈন ও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই তিথিতে অক্ষয় পুণ্যলাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা নানা আয়োজনের মধ্যে দিয়ে তাদের ধর্মাবতারকে স্মরণ করেন। প্রার্থনা করেন।

এ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আজ ভোরে সমুদ্রস্নানের আয়োজন করা হয় । সারাদেশ থেকে পুণ্যার্থীরা অক্ষয় পুণ্য লাভের আশায় এ সমুদ্রস্নানে অংশ নেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অক্ষয় তৃতীয়ার দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছে। তাই দিনটি পরশুরামের জন্ম জয়ন্তী হিসেবেও পালিত হয়। এছাড়া এই দিনে বেদব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করেন বলেও প্রচলিত রয়েছে। পুরাণ মতে, এদিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে আসেন।

প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা গঙ্গাস্নানে অংশ নিতে কুয়াকাটায় সমবেত হন। এ সময় সৈকতজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনেককে স্নান শেষে পরিবারসহ গীতা পাঠ, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় অক্ষয় পুণ্য লাভের আশায় হাজারো পুণ্যার্থী

আপডেট সময় ০৪:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬