ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া সীমান্তে মাদক ও নেশাজাতীয় সামগ্রী আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:২৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দুপুরে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উদয়নগর বিওপির আওতাধীন আতারপাড়া খেয়াঘাট এলাকায় অভিযানকালে মালিকবিহীন অবস্থায় চারহাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অন্যদিকে, বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত সাড়ে ১২টায় জামালপুর বিওপির শকুন্তলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এককেজি ছয়শ’ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল মদ, একহাজার ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং একহাজার ৪৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ২৪ লাখ ১০ হাজার দুইশ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি)-এর লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, কুষ্টিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কুষ্টিয়া সীমান্তে মাদক ও নেশাজাতীয় সামগ্রী আটক

আপডেট সময় ০৭:২৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬