ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রকৃতির অনন্ত গল্প – মোঃ কাইউম

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

প্রকৃতির অনন্ত গল্প

মোঃ কাইউম

নিশীথ রাতের নীরবতায়
চাঁদের আলো ঝরে পড়ে,
শিউলি ফুলের গন্ধ ভেসে
মনটা কেমন হারায় দূরে।
ভোরের আলো ধীরে ধীরে
আঁধার ভেঙ্গে পথ দেখায়,
ঘাসের ডগায় শিশির বিন্দু
নতুন দিনের স্বপ্ন গায়।
নীল আকাশে সাদা মেঘ
ভাসে যেন অজানা ডাকে,
পাখির কূজন মিশে গিয়ে
প্রকৃতির গান শোনায় ফাঁকে ফাঁকে।
নদীর বুকে ঢেউয়ের খেলা
রোদে ঝিলমিল সোনার রঙ,
সেই স্রোতে ভেসে যায় যেন
জীবনের সব ক্লান্তি ডঙ।
সবুজ গাছের পাতার ফাঁকে
লুকিয়ে থাকে শীতল ছায়া,
প্রকৃতি যেন মায়ের মত
বুকে টেনে নেয় নির্ভয় মায়া।
ঝড় এলে তার রূপ বদলায়
বিদ্যুতে আঁকে আকাশ জুড়ে,
তবু শেষে বৃষ্টি নামিয়ে
শান্তি আনে ধরণীর কোলে ফিরে।
ফুলেরা হাসে নিরব ভাসায়
রঙে রঙে আঁকে সুখের ছবি,
প্রজাপতির ডানায় ভেসে
হারিয়ে যায় দিনের সব অভাব- নবী।
এই প্রকৃতি চির আপন
দঃখে -সুখে পাশে থাকে,
নিঃশব্দে সে শেখায় ভালোবাসা
প্রতিটি ক্ষুদ্র জীবনের ফাঁকে।
তাই যখন মনটা ক্লান্ত হয়
চারদিকে শুধু অন্ধকার,
প্রকৃতির কোলে মাথা রেখে
খুঁজে পাই নতুন আলোর দ্বার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

প্রকৃতির অনন্ত গল্প – মোঃ কাইউম

আপডেট সময় ১২:৫০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

প্রকৃতির অনন্ত গল্প

মোঃ কাইউম

নিশীথ রাতের নীরবতায়
চাঁদের আলো ঝরে পড়ে,
শিউলি ফুলের গন্ধ ভেসে
মনটা কেমন হারায় দূরে।
ভোরের আলো ধীরে ধীরে
আঁধার ভেঙ্গে পথ দেখায়,
ঘাসের ডগায় শিশির বিন্দু
নতুন দিনের স্বপ্ন গায়।
নীল আকাশে সাদা মেঘ
ভাসে যেন অজানা ডাকে,
পাখির কূজন মিশে গিয়ে
প্রকৃতির গান শোনায় ফাঁকে ফাঁকে।
নদীর বুকে ঢেউয়ের খেলা
রোদে ঝিলমিল সোনার রঙ,
সেই স্রোতে ভেসে যায় যেন
জীবনের সব ক্লান্তি ডঙ।
সবুজ গাছের পাতার ফাঁকে
লুকিয়ে থাকে শীতল ছায়া,
প্রকৃতি যেন মায়ের মত
বুকে টেনে নেয় নির্ভয় মায়া।
ঝড় এলে তার রূপ বদলায়
বিদ্যুতে আঁকে আকাশ জুড়ে,
তবু শেষে বৃষ্টি নামিয়ে
শান্তি আনে ধরণীর কোলে ফিরে।
ফুলেরা হাসে নিরব ভাসায়
রঙে রঙে আঁকে সুখের ছবি,
প্রজাপতির ডানায় ভেসে
হারিয়ে যায় দিনের সব অভাব- নবী।
এই প্রকৃতি চির আপন
দঃখে -সুখে পাশে থাকে,
নিঃশব্দে সে শেখায় ভালোবাসা
প্রতিটি ক্ষুদ্র জীবনের ফাঁকে।
তাই যখন মনটা ক্লান্ত হয়
চারদিকে শুধু অন্ধকার,
প্রকৃতির কোলে মাথা রেখে
খুঁজে পাই নতুন আলোর দ্বার।