ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলা উত্তরের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে পদবঞ্চিতদের সঙ্গে নবগঠিত কমিটির সদস্যদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটে ঢাকা জেলা উত্তরের কার্যালয় উদ্বোধনকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এনসিপির ঢাকা জেলা উত্তরের নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ জানান, বিকেলে কার্যালয় উদ্বোধনের সময় অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। তার দাবি, কমিটিতে পদ না পেয়ে একটি পক্ষ এ হামলা চালিয়েছে। এতে তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন।

পদবঞ্চিত অভিযোগ, ‘জুলাইয়ের চেতনাকে’ বিক্রি করে আওয়ামী লীগের ঘনিষ্ঠদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে—এর প্রতিবাদ জানাতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এতে তাদের পক্ষেরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ

আপডেট সময় ০৯:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬