সিএনএমঃ
রাজধানীর হাজারীবাগ ও শাহজাহানপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ ও শাহজাহানপুর থানা পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে হাজারীবাগ থানার বরাত দিয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানান, হাজারীবাগ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—আরিফ হোসেন (২২), মো. উজ্জল (৩৫), আলী আকবর (৪৫), মো. রাকিব (২৪), ইমন হোসেন (২৩), আবির হোসেন (২৯), নুর মোহাম্মদ (২৫), ওমর ফারুক (৩০), হাসান ফকির (৩২), মিলন (৩৮), নুরুল ইসলাম (২১), মাজহারুল ইসলাম (২৫), মো. আরিফ (২৪), ইমন হোসেন (৩২), মো. কাজল (৫৭), রাজিব কবির (৪০), আব্দুল কুদ্দুস ব্যাপারী (৪৮), মাহফুজ শেখ সুমন (২৪), হামিদুল ইসলাম (২২), শাহ আলম (৪৮), শামীম মিয়া (৪০), আল আমিন (৩০), কাজল (২০), মিজানুর রহমান (৪০), আনোয়ার হোসেন (৪২), মো. আসিফ (২৮), সিরাজুল ইসলাম সাফাক (৩৯), মো. সজল (২৬) ও আইনের সংঘাতে জড়িত দুইজন শিশু। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ও ৩১ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
শাহজাহানপুর থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় একজন, পুরাতন হত্যা মামলায় একজন এবং গ্রেফতারি পরোয়ানা মূলে একজন আসামি রয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুই গ্রাম হেরোইন ও ৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন—নুর হোসেন পাটয়ারী (৩২), মোছা. মৌ (১৯), সবু (৩০), সজল ইসলাম শুভ (৩০), সাহাদাৎ হোসেন (২৬), শাহীন (২৪), সাগর (৩১), সিফাত (২৫), ইমন (২৫), রাজু (৩১), সুমন (৩১), সাগর হোসেন (২৬), আতিক ফয়সাল (২৫), মনির (৪৫), আরিফ (২০), জীবন রহমান (২০), নয়ন (২২), সাজ্জাদ হোসেন (২৩), জুম্মান (২১), হাবিবুল্লাহ আল মাহমুদ (৩৯), মাজহারুল ইসলাম রোহান (২৪) ও রায়হান খান রাব্বি (৩০)।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।